• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংসদ সচিবালয় থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৬, ০৭:৩৫ পিএম
সংসদ সচিবালয় থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব

ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে চিঠি পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে চিঠি পেলেও ওই চিঠির ভিত্তিতে ইসির নিজস্ব উদ্যোগে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সম্মানিত সংসদ সদস্যের ব্যাপারে স্পিকারের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চিঠি পাইনি।’

জামায়াতে ইসলামীর চিঠির বিষয়ে তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের প্যাডে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

জামায়াতের ওই চিঠির ভিত্তিতে ইসি নিজ উদ্যোগে কোনো ব্যবস্থা নিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘না, আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। এটি সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। আমাদের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা। পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় পড়ে।’

তিনি বলেন, ‘আমরা যদি স্পিকার বা সংসদ সচিবালয় থেকে অফিসিয়াল চিঠি পাই, তবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

পিএস

Link copied!