ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ভাংচুরের ঘটনায় ঈগল প্রতীকের জোট প্রার্থী এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।
ফেনী জেলা এবি পার্টির প্রচার সম্পাদক হাবিব মিয়াজী জানান, বুধবার দিবাগত রাতে জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান।
এক বিবৃতিতে মঞ্জু বলেন, ''আমার নির্বাচনী অফিসে যে ভাঙচুর চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা ও সমর্থনে একটি অফিস শুরু হওয়াতেই যারা আতঙ্কিত হয়ে উঠেছেন, তাদের এই ভাঙচুরই প্রমাণ করে; তারা কতটা দিশেহারা। সন্ত্রাস ও অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ইনশাআল্লাহ, ১২ ফেব্রুয়ারি জনগণই শান্তিপূর্ণভাবে তাদের রায় দেবে, আর সেই রায়ে অপরাজনীতির পরাজয় নিশ্চিত হবে।''
এম







































