• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে: বিএনপি প্রার্থী তুহিন 


পাবনা প্রতিনিধি  ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:২৬ পিএম
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে: বিএনপি প্রার্থী তুহিন 

ছবি : প্রতিনিধি

পাবনা: পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, এই এলাকায় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে। এই পরিবেশ ভোট গ্রহণের দিন পর্যন্ত বজায় রাখতে হবে। বিএনপি বৃহত্তর দল হিসেবে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাবনার চাটমোহরে পাবনা-৩ এলাকার (চাটমোহর,ভাঙ্গুরা ফরিদপুর) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথাগুলো বলেন। 

তুহিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার ১ লাখ মিথ্যা মামলায় বিএনপি'র ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছে। ১৭ বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। ২৪'র গণ অভ্যুত্থানে ২ হাজার প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে জেল দেয়া হয়েছে। তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। 

কৃষিবিদ তুহিন বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭১ সালের পর দেশে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনটি হয়েছে নিশি রাতে, কোনটা একতরফা আবার কোনটা দিনের ভোট রাতে হয়েছে।
 
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচিত হলে চলনবিল নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। যেখানে কৃষির উন্নয়ন, নদীর উন্নয়ন, খাল খনন, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, রাস্তা-ঘাট নির্মাণ, কৃষকের উন্নয়ন, চলনবিলকে আলাদা হাব তৈরি করা হবে। যেখানে যা প্রয়োজন সকলের সাথে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে।

পিএস

Wordbridge School
Link copied!