ফাইল ছবি
দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জলযান ও হেলিকপ্টার মোতায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী। জরুরি প্রয়োজনে ভোটের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভার পরে সাংবাদিকদের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এসব কথা জানান।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নৌবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ভোটগ্রহণ ও গণনা চলাকালীন দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে নৌবাহিনী। এ জন্য গণমাধ্যমকেও দায়িত্বশীল সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এর আগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র ও নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট পরিদর্শন করেন। অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছাসহ বিভিন্ন বাহিনী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ







































