• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রভুত্ব নয়, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব চাই: স্বাস্থ্যমন্ত্রী


নরসিংদী প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:২৭ পিএম
প্রভুত্ব নয়, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্ধুত্ব চাই: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

নরসিংদী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ কারও প্রভুত্ব মেনে নেবে না। পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তিনি বলেন, আমরা কারও প্রভুত্বে রাজি নই। আমরা বন্ধুত্ব করতে চাই পারস্পরিক স্বার্থের বিনিময়ে। বাংলাদেশের মানুষ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের প্রভুত্ব মেনে নেবে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মনোহরদী জোনাল অফিসের আওতায় কাটাবাড়িয়া অভিযোগ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার কুইক রেন্টালের নামে দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। তাদের সময় দেশের গ্যাসভিত্তিক আটটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে আছে। অথচ বঙ্গোপসাগরের একদিকে মিয়ানমার এবং অন্যদিকে ভারত সমুদ্রসীমায় গ্যাস উত্তোলন করছে।

মন্ত্রী আরো বলেন, তৎকালীন সরকার দেশের সমুদ্রসীমায় একটি গ্যাসকূপও খনন করেনি। বর্তমানে উচ্চমূল্যে গ্যাস আমদানি করে বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর চেষ্টা চলমান। পাশাপাশি বিদেশি কোম্পানির মাধ্যমে সমুদ্রে কয়েকটি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কূপ থেকে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে দেশে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হবে।

পিএস

Link copied!