কুষ্টিয়ার মিরপুরে ভোট সেন্টার মহিলা ডিক্রি কলেজের ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করেছেন দূবৃত্তরা। মঙ্গলবার রাত ১০ টার দিকে মিরপুর খন্দকবাড়ীয়া গ্রামে এ ঘটনায় ঘটে। তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেননি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় কিছু দূবৃত্তরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঁধা দেওয়ার জন্য কিছু দূর্বত্তরা রাতের অন্ধকারে মহিলা ডিক্রি কলেজের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে ভুল করে মহিলা ডিগ্রি কলেজে পাশের মুনিরা খাতুনের বাড়ীর বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেন। এরপর মুনিরা খাতুন বাড়ি থেকে রাস্তায় এসে দেখেন বিদ্যুতের সাথে লাগানো আগুন লাগানোর কিছু সরঞ্জাম দেখেই চিৎকার করলে আগুন লাগানোর তরল জাতীয় তেল ফেলে দূর্বত্তরা পালিয়ে যায়।
মুনিরা খাতুন বলেন বাড়ীতে বিদ্যু না দেখে বাড়ির বাইরে যান এবং পাশের বাড়ী বিদ্যু দেখে রাস্তায় আসলে দুইজন অজ্ঞাত ব্যক্তি তাদেরকে দেখে কলস ভর্তি পেট্টোল রেখে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পুলিশ খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম মুঠো ফোনে কল দিলে তিনি রিসিভ করেনি।
মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন কলেজের হেড মাষ্টার তাকে ফোন দিয়ে নিশ্চিত করেছেন। তবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। দূর্বত্তরা প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের এগিয়ে আসলে তারা দ্রুত পালিয়ে যান এবং ঘটনাস্থলে পুলিশ গেছেন এবং তদন্ত করছে বলে তিনি জানান।
এম







































