• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রস্তুত তারেক রহমানের বাসভবন, যে কারণে উঠতে সময় লাগবে


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:৩৯ পিএম
প্রস্তুত তারেক রহমানের বাসভবন, যে কারণে উঠতে সময় লাগবে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দু–এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তবে সরকারি বাসভবন প্রস্তুত না থাকায় শপথের পরপরই সেখানে উঠতে পারবেন না তিনি।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়ে দিলে সেটি সংস্কার করে নতুন প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হবে। চুনকামসহ প্রয়োজনীয় মেরামতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। এই সময় পর্যন্ত সরকারি বাসভবনে না উঠা পর্যন্ত প্রধানমন্ত্রী মাসে এক লাখ টাকা বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধা পাবেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার বাসভবন গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হলে নতুন প্রধানমন্ত্রীর আবাসন প্রশ্ন সামনে আসে। সে জন্য গঠিত কমিটি শেরেবাংলানগরের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করে অস্থায়ী আবাসন করার বিকল্পও বিবেচনায় রেখেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নতুন সরকারই।

এসএচি 

Wordbridge School
Link copied!