• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খাবারে ক্ষতিকর কেমিক্যাল, ‘কাচ্চি সুলতান’ কে ১ লাখ টাকা জরিমানা


ফরিদপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:১৯ এএম
খাবারে ক্ষতিকর কেমিক্যাল, ‘কাচ্চি সুলতান’ কে ১ লাখ টাকা জরিমানা

ফরিদপুর শহ‌রে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক রে‌স্তোঁরাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান চালা‌নো হয়।

জেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য অফিস, সিভিল সার্জন কার্যালয়, কৃষি বিপণন বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অভিযানে ‘কাচ্চি সুলতান’ নামে একটি রে‌স্তোঁরার রান্নাঘরে অস্বাস্থ্যকর ও নোংরা প‌রি‌বেশ, খাদ্য প্রস্তুতে অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।

এছাড়া রে‌স্তোঁরার কর্মচারীদের কোনো স্বাস্থ্য সনদ না থাকায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।

এসব অপরাধে ২০১৮ সা‌লের নিরাপদ খাদ্য আইনের ৩৯ ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী, নুঝাত তাবাসসুম এবং মো. তন্ময় ইসলা‌মের যৌথ নেতৃ‌ত্বে ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মো. বজলুর রশিদ খান।

এ সময় অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন সং‌শ্লিষ্ট দপ্ত‌রের কর্মকর্তারা।

এম

Wordbridge School
Link copied!