ফাইল ছবি
ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
এদিন সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০০.২৬ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১০.২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬.১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৯.৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৩৯টি কোম্পানির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত আছে ৫৯টির।
এ দিন ডিএসইতে মোট ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিল ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৯৪.৮৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭.৯২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৬.৮৬ পয়েন্টে, শরিয়াসূচক ৯.০২ পয়েন্ট বেড়ে ৯৩৪.২৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৭৮.৫১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২০৬.০৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২০টি কোম্পানির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।
এ দিন সিএসইতে ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
পিএস

































-20260220112630.jpg)





