• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:২৬ পিএম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ছবি: সোনালীনিউজ

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
    
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মো: সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো: তৌহীদুর রহমান, মো: মশিউর রহমান চমক, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!