• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫৬ এএম
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল  মিয়ানমারে।  ঢাকা থেকে যার দূরত্ব ৪৬২ কিলোমিটার।

জানা যায়, এসময় ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প অনুভূত হয়।

এম

Link copied!