ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত দলের গুলিতে চন্দন দে (৭০) নামে এক গরুর মালিক নিহত হয়েছেন। ডাকাতেরা তার বাড়ি ও পাশ্ববর্তী নিতাই দে’র বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে গেছে।
ঘটনা বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর গাছবাড়িয়া এলাকায় ঘটেছে। চন্দন দে একই এলাকার মৃত রেবতী দে’র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত আনুমানিক ৪টা ৪০ মিনিটে হাইস গাড়িতে করে ৫ থেকে ১০ জনের ডাকাত দল চন্দন দে ও নিতাই দে’র বাড়িতে হানা দেয়। ডাকাতেরা গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে বাধা দেন। এ সময় ডাকাতরা তাকে গুলি করে গুরুতর আহত করেন। পরে তিনটি গরু হাইস গাড়িতে তুলে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা চন্দন দে’কে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৫টার দিকে তিনি মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএইচ
































-20260220112630.jpg)






