ছবি: প্রতিনিধি
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গার দর্শনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। দর্শনা রেল বাজারের বিভিন্ন দোকান ও অবৈধ যানবাহন তল্লাশী করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশফাকুর রহমান ও আবদুল্লাহ আল নাঈম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নির্ধারিত মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং কিছু পণ্য বেশি দামে বিক্রির অভিযোগে মাস্টার ফাস্ট ফুড কর্নারকে ২ হাজার টাকা, মনির মুরগির দোকানকে ১ হাজার টাকা এবং মো. জয়নাল মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট আদায়কৃত জরিমানা ৪ হাজার টাকা।
অভিযান চলাকালে আরও অন্তত ১০টি দোকান পরিদর্শন করা হয়। এ সময় ক্রেতা ও বিক্রেতাদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ সহ দোকান মালিকদের সতর্ক করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশফাকুর রহমান বলেন, রমজানজুড়ে জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের নজরদারি জোরদার থাকবে। বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ
































-20260220112630.jpg)






