ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ্য’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ’রা হলো চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) ও তার দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।
মর্জিনা বেগম জানায়, দিনের বেলা আলু েেত কীটনাশক স্প্রে করার পর বেঁচে যাওয়া কিছু কীটনাশক মেশানো পানি ঘরে রাখা হয়েছিল। ইফতারির সময় তার ছোট মেয়ে স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে ভুলবশত দুটোই পানিতে গুলিয়ে পরিবারের সদস্যদের পান করতে দেন। এই পানি পান করার কিছুক্ষণ পর তারা অসুস্থ্য’ হয়ে পড়েন। মর্জিনা বেগমের স্বামী ঢাকায় থাকায় প্রতিবেশীদের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কীটনাশক মেশানো পানি পান করে অসুস্থ্য’ এক মহিলাসহ তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।







































