• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেয়ারবাজারের টাকা লুটকারীদের জবাবদিহিতার দাবি রুমিন ফারহানার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬, ০৩:৩০ পিএম
শেয়ারবাজারের টাকা লুটকারীদের জবাবদিহিতার দাবি রুমিন ফারহানার

ছবি : সংগৃহীত

ঢাকা: শেখ হাসিনা সরকারের বিগত ১৫ বছরে শেয়ারবাজার থেকে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। এসব টাকা সাধারণ জনগণের। এই লুটপাটকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশনে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল’ পাসে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে তিনি এসব কথা বলেন। 

সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ১৯৯৬ এবং ২০১০ সালে দেশের শেয়ারবাজারে ভয়াবহ ধস নামে। এতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্ব হারান। 

শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে এই খাত থেকে এক লাখ কোটি টাকার বেশি লুট হয়েছে। দুর্ভাগ্যবশত, এই লুটপাটের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলোকে কখনোই বিচারের আওতায় আনা হয়নি।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের আমদানি-রপ্তানি পরিস্থিতি সংকটে এবং পুঁজিবাজারের ওপর মানুষের আস্থা নেই। এই পরিস্থিতিতে শেয়ারবাজারকে আস্থার জায়গায় ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।

এএইচ/পিএস

Link copied!