• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘জেড’ ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬, ০৪:০৭ পিএম
‘জেড’ ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এই তথ্য জানানো হয়েছে। 

জানা যায়, পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, জেড ক্যাটাগরিতে নামানোর কারণে ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না, যা আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

এদিকে শেয়ারবাজারে আজ ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন চলছে। দিনের শুরুতে শেয়ার প্রতি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর দেড়টা নাগাদ তা ৩৩ টাকা ৪০ পয়সায় নেমে আসে।

এএইচ/পিএস

Link copied!