• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১২ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ২৬, ২০২৬, ০৩:০৬ পিএম
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১২ হাজার কোটি টাকা

ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১২ হাজার কোটি টাকা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহামনের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। 

সভায় প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলো জনগণের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা তদন্ত করারও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আজকে একনেকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে। 

তিনি বলেন, একটা সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল যে যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়ে; সেইসব প্রকল্পকে আমারা রিভিউ করব। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসছে যে সেগুলোর হয়তো প্রয়োজন নেই। 

জোনায়েদ সাকি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। যে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতি চিন্তা করা হয়েছে, বর্তমান সরকারকে তার যে নির্বাচনী ইশতেহার পরিকল্পনা সবগুলোর সঙ্গে সামঞ্জস্য কিনা? এই সব দিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পিএস

Link copied!