• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬, ০১:৫২ পিএম
পুলিশের ১২ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশের (বিসিএস ক্যাডার) ১২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী সাতক্ষীরা কমান্ড্যান্ড (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. মোকবুল হোসেনকে কমান্ড্যান্ড (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ায়; ঢাকার ১২ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকার ৫ এপিবিএনে; হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা ১২ এপিবিএনে; ঢাকা ১৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআিইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে; পরিচালক (অতিরিক্ত ডিআইজি) র‌্যাব মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে; পরিচালক (অতিরিক্ত ডিআইজি) র‌্যাব মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) হিসেবে; ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে ( সুপারনিউমারারি পুলিশ সুপার) এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অপর প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পিএস 

Link copied!