• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহী থেকে নেসকোর হেড অফিস সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন


রাজশাহী ব্যুরো মার্চ ১২, ২০২৬, ০৬:৫৪ পিএম
রাজশাহী থেকে নেসকোর হেড অফিস সরানোর সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টায় নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। তারা বলেন, রাজশাহীতে প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী থেকেই নেসকোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। হঠাৎ করে প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত স্থানীয় মানুষের জন্য হতাশাজনক।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!