• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে ১০ তেল পাম্পে সরবরাহ বন্ধ, বিপাকে যানবাহন চালকরা


রাজবাড়ী প্রতিনিধি মার্চ ২৪, ২০২৬, ১০:৪৮ এএম
রাজবাড়ীতে ১০ তেল পাম্পে সরবরাহ বন্ধ, বিপাকে যানবাহন চালকরা

রাজবাড়ী জেলায় হঠাৎ করে ১০টি তেল পাম্পে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। গত কয়েকদিন ধরে পাম্পগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ না থাকায় জরুরি প্রয়োজনে চলাচল করতে পারছেন না অনেকেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরবরাহ সংকটের কারণে এসব পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে করে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, পরিবহনসহ বিভিন্ন যানবাহন চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। অপরদিকে দু-একটি পাম্পে যে পরিমাণ তেল সরবরাহ করছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

ভুক্তভোগী  মো সাজ্জাদ চিশতি বলেন আমি পাবনা থেকে রাজবাড়ী আসছি দাওয়াত খেতে এখন তেল পাচ্ছি না রাজবাড়ীর কোথাও বাড়ি যাবো কিভাবে ভাবছি।

জেলা শহরের সুমন শেখ বলেন আমি একটা কোম্পানিতে  মার্কেটিংএ কাজ করি তেলের জন্য দুদিন ধরে  শহরের বিভিন্ন পাম্পে ঘুরতেছি, তেল পাচ্ছিনা আমাদের কাজের খুব চাপ তেল না পেলে বড়।বিপদে পড়ে।যাবো।

ঢাকাথেকে আসা মো কামরুল বলেন ঈদে গ্রামের বাড়িতে আসছি আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরছি, এখন তেল না পেলে গাড়ি নিয়ে ঢাকা যেতে পারবো না। আমরা দ্রুত চাই এবিষয়ে সরকার সমাধান করুক। 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এম

Wordbridge School
Link copied!