• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বর্ণের দামে ঊর্ধ্বগতি


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৭, ২০২৬, ১১:০৪ এএম
স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে  আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে অনুযায়ী, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ০২৩.১৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ০২৭.২০ ডলারে পৌঁছায়।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শুরুতে স্বর্ণের দামে কিছুটা পতন দেখা গেলেও তা দ্রুতই ঘুরে দাঁড়ায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে বাজারে স্বস্তি ফিরে আসায় অপরিশোধিত তেলের দাম কিছুটা কমে, বন্ডের ইয়িল্ড হ্রাস পায় এবং মার্কিন ডলারও দুর্বল হয়। এর ফলে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ নয় এবং কিছু জাহাজ চলাচল করছে। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের কারণে প্রণালীটি কার্যত আংশিকভাবে বন্ধ থাকায় তেলের দাম এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে অবস্থান করছে। এতে বৈশ্বিক সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে এবং বহু ট্যাঙ্কার দীর্ঘদিন ধরে আটকে আছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়কে হরমুজ প্রণালী খুলে দিতে সহায়তার আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, তেলের উচ্চমূল্য পরিবহন ও উৎপাদন খরচ বাড়িয়ে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করে। যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে সুদভিত্তিক সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

স্বর্ণের সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট মার্কেটে সিলভার ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮১.২৮ ডলারে পৌঁছেছে। প্লাটিনাম ২.২ শতাংশ বেড়ে ২ হাজার ১৬১.৩৫ ডলার এবং প্যালাডিয়াম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৬২০.৪৫ ডলারে লেনদেন হচ্ছে।

পিএস

Wordbridge School
Link copied!