ছবি: প্রতিনিধি
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে রোববার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়ালসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া গণতন্ত্রের জন্য হতাশাজনক। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এসএইচ







































