• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৪৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছেই, নতুন ভর্তি ৫০

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। সোমবারের সর্বশেষ তথ্যে নতুন করে আরও ৫০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৭ জনে। ইতোমধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ জনে পৌঁছেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, আগে থেকে ভর্তি ছিলেন ৫৫ জন রোগী। নতুন ভর্তি হওয়া ৫০ জনের মধ্যে ৩১ জন ছেলে ও ১৯ জন মেয়ে। এদিন ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন শিশুকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন ছেলে ও ৪০ জন মেয়ে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান বলেন, হামের প্রকোপ এখনো আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিনি অভিভাবকদের শিশুদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে।

এসএইচ 

Link copied!