• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জ্বালানি সংকট প্রকৃত নয়, কৃত্রিমভাবে তৈরি: মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২৬, ০৯:২৫ এএম
জ্বালানি সংকট প্রকৃত নয়, কৃত্রিমভাবে তৈরি: মির্জা ফখরুল

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দেশে কৃত্রিমভাবে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২৯৪টি প্রকল্পের আওতায় ১৪ কোটি ৭০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে জ্বালানি তেলের যে সংকট দেখানো হচ্ছে, তা প্রকৃত নয়—এটি তৈরি করা সংকট। কিছু অসাধু ব্যক্তি অনৈতিক ব্যবসা শুরু করেছে, তাদের প্রতিহত করতে হবে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে নতুন স্বপ্ন জাগিয়ে তুলছেন।

এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম

Link copied!