ফাইল ছবি
ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি বাটা সু বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
বাটা সুর চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৯ টাকা ৭৩ পয়সা মুনাফা হয়েছে। গত বছর একই সময়ে ৭ টাকা ৫ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩৬ টাকা ৮৭ পয়সা। গত বছরের একই সময়ে ১৯ টাকা ৮৭ পয়সা মুনাফা হয়েছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬১ টাকা ৪৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৯ টাকা ৩৫ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১৫ টাকা ৮ পয়সা।
এএইচ/পিএস


























-20260722160634.jpg)








-20260725114857.jpg)



