• ঢাকা
  • শুক্রবার, ০১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাইমা রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, কুড়িগ্রামে জিডি


কুড়িগ্রাম প্রতিনিধি  মে ১, ২০২৬, ০৫:৪৯ পিএম
জাইমা রহমানের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, কুড়িগ্রামে জিডি

ফাইল ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা জাইমা রহমানের ছবি ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদী হয়ে নাগেশ্বরী থানায় এই জিডি করেন।

জিডির আবেদনে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাসেল মামুন নামের এক ব্যক্তি তাঁর ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি বিকৃত করে একটি পোস্ট দেন। এতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্মানহানির পাশাপাশি একটি রাজনৈতিক দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন বাদী।

অভিযুক্ত রাসেল মামুন নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে রাসেল মামুন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে সবার কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, এটি তাঁর ভুল হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না।

বিএনপি নেতা ওমর ফারুক বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কারও ছবি বিকৃত করা গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, অভিযুক্ত রাসেল আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদ্দুল্লা হিল জামান জানান, এ বিষয়ে একটি জিডি করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!