• ঢাকা
  • শনিবার, ০২ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি মে ২, ২০২৬, ০৭:২৯ পিএম
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করার সময় পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা পরিবারের সঙ্গে সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে সোনাবো এলাকার মতিন মিয়ার পুকুরপাড়ে খেলাধুলা করছিল ফারিহা ও টুম্পা। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা তাৎক্ষণিক পুকুরে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।

একই এলাকার দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের স্বজনদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এসএইচ 

Link copied!