• ঢাকা
  • বুধবার, ০৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


নিউজ ডেস্ক মে ৬, ২০২৬, ০৮:৩১ এএম
আজ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন পোল স্থাপন কাজের জন্য বুধবার (৬ মে) বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় টানা ৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিক্রয় ও বিতরণ বিভাগ সুনামগঞ্জ।

এতে বলা হয়, ১৩২/৩৩কেভি গ্রিড উপ-কেন্দ্র, সুনামগঞ্জ থেকে ৩৩/১১কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের টাওয়ার খুটির গোড়া মরিচায় মারাত্মক ভাবে ক্ষয় হয়ে যাওয়াতে বুধবার নতুন পোল (কালীপুর হাওরে) স্থাপন কাজ করা হবে।

এজন্য সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এর আগে সরকারের দুই জন মন্ত্রী ও একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টার আগমন উপলক্ষে ৫ মে তারিখের শাট-ডাউন কাজ বাতিল করা হয়।

এম

Link copied!