• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল


বেরোবি প্রতিনিধি মে ১৪, ২০২৬, ০৭:৫১ পিএম
যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই সেই প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে এর কিছু সময় পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করে ওই নিয়োগ বাতিল করা হয়।

বেরোবির উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।

তবে কী কারণে নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এসআই


 

Link copied!