• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষককে কুপ্রস্তাবের অভিযোগ 


লক্ষ্মীপুর প্রতিনিধি মে ১৪, ২০২৬, ০৮:০৭ পিএম
প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষককে কুপ্রস্তাবের অভিযোগ 

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাঈদ মুহাম্মদ দেলোয়ারের বিরুদ্ধে এক নারী শিক্ষককে ইভটিজিং ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভুক্তভোগী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। 

অভিযুক্ত দেলোয়ার রামগঞ্জ পৌর শহরের শ্রীপুর অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী নারী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

ভুক্তভোগী শিক্ষক সেলিনা আক্তার জানান, ২০২৩ সালে তিনি বিদ্যালয়ে যোগদান করেন। এরপর থেকেই প্রধান শিক্ষক দেলোয়ার তাকে ইভটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছেন। প্রধান শিক্ষক প্রায়ই তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতেন। লজ্জায় ও সামাজিক সংকোচের কারনে বিষয়টি তিনি কাউকে জানাতে পারেননি। কয়েকদিন আগে লক্ষ্মীপুরে ট্রেনিংয়ে থাকা অবস্থায়ও প্রধান শিক্ষক তাকে হুমকি-ধমকি দিয়েছেন। পরে বাধ্য হয়ে তিনি ঘটনাটি সহকর্মীদের জানিয়েছেন। দেলোয়ারের সঙ্গে একই প্রতিষ্ঠানে চাকরি করার সম্ভব নয় জানান নারী শিক্ষক। 

প্রধান শিক্ষক সাঈদ মুহাম্মদ দেলোয়ার বলেন, প্রশিক্ষণ চলাকালে কিছু বিষয়ে নিয়ে ওই শিক্ষকের সঙ্গে রাগারাগি হয়েছে। তবে আমি তাকে উদ্দেশ্য করে কিছু বলিনি। তিনি ভুল বুঝে আমাকে দোষারোপ করছেন। তাকে কখনো ইভটিজিং বা কুপ্রস্তাব দেইনি। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। 

রামগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন বলেন, ঘটনাটি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। জেলা কার্যালয়ের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

জেইউবি/এসআই


 

Link copied!