• ঢাকা
  • শনিবার, ২৩ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ৩


দিনাজপুর প্রতিনিধি মে ২৩, ২০২৬, ১২:৩৯ পিএম
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের চালকসহ তিনজন নিহত হয়েছেন।  শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বড় মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তিন জন হলেন-উপজেলার নুরপুর গ্রামের মোশারফের ছেলে আলামিন (১৫),মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) ও আফসারাবাদ কলোনি গ্রামের সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন (১৬), সৈকত (১৮) ও কাইয়ুম মোটরসাইকেলযোগে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে বিরামপুরগামী একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে দ্রুত শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আজকে সকাল ৬টায় আনুমানিক ৯টার সময়  দিনাজপুর গামী ঢাকা মেট্রো ট -২৪-২৫৫৯ মালবাহী ট্রাক ও মোটরসাইকেল লোকাল রোড থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে পাকা রাস্তার উপর উঠার সময়  ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায় এবং মোটর সাইকেলে থাকা থাকা তিনজন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যায়। বাকি দুইজনকে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার বাকি দুজনকেও মৃত্যু ঘোষণা করেন। মোটরসাইকেলে থাকা তিনজনের  কারো মাথায় হেলমেট ছিল না। 

তিনি আরও বলেন, ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম

Link copied!