• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দিনাজপুরে গোসলে নেমে নদীতে ডুবে ৩ জনের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি জুন ২৫, ২০২৬, ০৭:৪৫ পিএম
দিনাজপুরে গোসলে নেমে নদীতে ডুবে ৩ জনের মৃত্যু

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে তিন নারীর  মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাদুরীপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার আকলিমা (১৬), দুলাল মিয়ার মেয়ে দুলালী খাতুন (২৩) ও সুরভী খাতুন (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনজন বাড়ির পাশের কালনি নদীতে গোসল করতে যান। একপর্যায়ে তারা গভীর পানিতে চলে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।

পরে প্রায় এক ঘণ্টা পর পর্যায়ক্রমে তিনজনের মরদেহ নদীতে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে নদীর তীরে আনা হয়।

খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

পিএস

Link copied!