• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খাবার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ,আসামি গ্রেফতার


হিলি (দিনাজপুর) প্রতিনিধি জুন ৩০, ২০২৬, ০৬:২৬ পিএম
খাবার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ,আসামি গ্রেফতার

ছবি : প্রতিনিধি

হিলি: দিনাজপুরের হিলিতে খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০ টায় অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন উপজেলার বৈগ্রাম গ্রামের বাসিন্দা।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মাদ্রাসা থেকে খাতা কলম নেওয়ার জন্য বাড়িতে গেলে দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে বাবাকে ডাকতে গেলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন তাকে তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করেন। এরপর প্রায় নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে মাদ্রাসায় পৌছালে শিক্ষক কারণ জানতে চায়। প্রথমে শিশুটি ভয়ে কিছু বলতে না পারলেও পরে অসুস্থ বোধ করলে এক সহপাঠীর মাধ্যমে ঘটনাটি জানায়। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুর পরিবারকে বিষয়টি অবগত করেন। ঘটনাটি পরের দিন জানজানি হলে অভিযুক্ত সাজ্জাদ পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন।

হাকিমপুর থানা ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ভিকটিম শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিএস

Link copied!