• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জুলাই ২০, ২০২৬, ০৮:৪২ পিএম
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ এনজিও কর্মী মো. রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​অভিযুক্ত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে এবং ভোলাহাটে কর্মরত ‘রিক’ নামক একটি এনজিওর মাঠ কর্মী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাধানগর কলোনী এলাকায় কিস্তির টাকা তুলতে যান এনজিও কর্মী রাকিবুল ইসলাম। ওই সময় মো. জুয়েল মিয়ার ৬ বছর বয়সী শিশুকন্যা ঘরে একা ছিল। শিশুটিকে একা পেয়ে রাকিবুল ইসলাম তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

​পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ভিকটিম শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্ত রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, ভিকটিম উদ্ধারসহ আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই জঘন্য অপরাধের প্রেক্ষিতে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিএস

Link copied!