চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। উত্তোলনের পর ময়নাতদন্ত করা হবে বলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর মরদেহ উত্তোলনের সময় জানানো হবে।
ফয়েজ আহমেদ গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশের পর সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুর কারণ এবং সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহের অংশ হিসেবেই ময়নাতদন্ত করা হবে।
তাদের মৃত্যুর পর জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর নিজ এলাকা থেকে পালাচ্ছিলেন সেলিম-শান্ত। এ সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তারা। অবস্থা বেগতিক দেখে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও শেষ রক্ষা হয়নি। পার্শ্ববর্তী বাঘড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন তারা। জনতার পিটুনিতে ঘটনাস্থলে নিহত হন সেলিম ও তার ছেলে শান্ত।
আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়। এসব ঘটনায় সে জেল খাটে। দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
এম







































