• ঢাকা
  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টানা ৭ দিন পর হিলি বন্দরে ভারতের ট্রাক, ফিরল কাজের ব্যস্ততা


দিনাজপুর প্রতিনিধি অক্টোবর ২৪, ২০২৬, ১২:৪৫ পিএম
টানা ৭ দিন পর হিলি বন্দরে ভারতের ট্রাক, ফিরল কাজের ব্যস্ততা

ছবি: প্রতিনিধি

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা সাত দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে হিলি বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য এবং দূর-দূরান্ত থেকে আসার খবর পাওয়া গেছে পাইকারদের।

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। আজ শনিবার থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আবারও দ্বিপক্ষীয় বাণিজ্য চালু হয়েছে।

তবে বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক ছিল বলে জানান হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া। 

তিনি জানান, দুর্গাপূজার ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পারাপার বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত আগের মতোই চালু ছিল।

এসএইচ 

Link copied!