• ঢাকা
  • রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছেলেসহ ওবায়দুল কাদেরের মামাতো ভাই গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৬, ০২:৩৪ পিএম
ছেলেসহ ওবায়দুল কাদেরের মামাতো ভাই গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নোয়াখালী: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার মৌলভী আমিন উল্যাহ খানের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার শামছুর রহমান টিপু হলেন ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তার ছেলে খান শিহাবুর রহমান শিহাব (৩২) বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাড়িটিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সন্ত্রাস দমন আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পিএস

Link copied!