ছবি: সংগৃহীত
গাজীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ঐক্য হতে পারে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ওসমান হাদির পথ ধরে। ঐক্য হতে হবে রাজপথে। গোলটেবিলে আলোচনা করে কোনো ঐক্য হবে না। তবে ঐক্যের পর আর কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে এনসিপি ও এর সহযোগী সংগঠনগুলো আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের অখণ্ডতা থাকবে কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশের শান্তির ওপর ভারতের শান্তি নির্ভর করছে; বাংলাদেশ শান্তিতে না থাকলে ভারতও শান্তিতে থাকতে পারবে না।’
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘আপনারা মনে করছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আমাদের এক ভাই ওসমান হাদিকে খুন করে বাংলাদেশের মানুষের ওপর নতুন জুলুম চাপিয়ে দেবেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের রাজপথে এখনো লাখ লাখ হাদি রয়েছে।’
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে আসার যে দুঃসাহস আপনি দেখাচ্ছেন, আপনাকে আসতে হবে না—আমরা ভারতের ভেতরে ঢুকে আপনাকে ধরে বাংলাদেশে এনে শাস্তি দেব।’
পিএস







































