• ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এমএফএসে অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়, জানতে রুল


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৬, ২০২৬, ০১:৫৩ পিএম
এমএফএসে অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়, জানতে রুল

ফাইল ছবি

ঢাকা: গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সার্ভিস চার্জ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন কেন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। যাতে বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী এমএফএস সার্ভিস চার্জ নিশ্চিত করা যায়।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে এই আইনজীবী নিজেই রিটটি দায়ের করেন।

পিএস

Link copied!