• ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের শরীআহ বিষয়ক ওয়েবিনার


নিজস্ব প্রতিনিধি জুলাই ৫, ২০২১, ০৪:১২ পিএম
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের শরীআহ বিষয়ক ওয়েবিনার

প্রতিনিধি

ঢাকা : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রাজশাহী জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ৩ জুলাই ২০২১ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর মোঃ কামরুল হাসান এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। 

ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজি এর সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং রাজশাহী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!