• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংক রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি জুলাই ১৮, ২০২১, ০৪:০৭ পিএম
ইসলামী ব্যাংক রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টও মুহাম্মদ কায়সার আলী। এতে আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হুসাইন, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন ও আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান, এফসিসিএ। রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহর সভাপতিত্বে জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সোনালীনিউজ/এসআই

Link copied!