• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংক আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখার শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি আগস্ট ২, ২০২১, ০৩:১৭ পিএম
ইসলামী ব্যাংক আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখার শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

প্রতিনিধি

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার শনিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল করিম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। 

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান মিয়া মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখা প্রধান মো: এহসানুল ইসলাম। আগ্রাবাদ ও খাতুনগঞ্জ শাখার নির্বাহী ও কর্মকর্তাগণ এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সোনালীনিউজ/এসআই

Link copied!