• ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আইএফআইসি ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন


নিজস্ব প্রতিনিধি মে ১৭, ২০২২, ০৪:৪০ পিএম
আইএফআইসি ব্যাংকের ক্যাটাগরি পরিবর্তন

ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ১৮, মে বুধবার থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে।

মঙ্গলবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বরর, ২০২১ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

সোনালীনিউজ/এমএএইচ

Link copied!