• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইসলামী ব্যাংক রংপুর জোনের শরী‘আহ বিষয়ক ওয়েবিনার


নিজস্ব প্রতিনিধি আগস্ট ২৭, ২০২২, ০৪:৩৮ পিএম
ইসলামী ব্যাংক রংপুর জোনের শরী‘আহ বিষয়ক ওয়েবিনার

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রংপুর জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার শনিবার (২৭ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনুদ্দীন। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। 

রংপুর জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোনের ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসানুজ্জামান। রংপুর জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সোনালীনিউজ/এসআই

Link copied!