• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘স্বপ্ন’ এখন মালিবাগ বাজার রোডে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০২৪, ০৩:১০ পিএম
‘স্বপ্ন’ এখন মালিবাগ বাজার রোডে

ঢাকা: দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন মালিবাগ বাজার রোডের সারিনা পয়েন্টে। ৩১ জানুয়ারি দুপুর ১২ টায় স্বপ্নর নতুন এই আউটলেট উদ্বোধন করা হয় । 

এ  সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর এবং সারিনা আলম কনস্ট্রাকশন এর সিইও  মোঃ শামসুল আলম সুমন, স্বপ্নের হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামছুজ্জামান,হেড অফ রিজিওনাল সেলস অপারেশন্স  জায়েদ ইমামসহ অনেকে।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, আমার বিশ্বাস, নতুন এ আউটলেটে আমাদের সেবার পরিসর আরো বিস্তৃত  হবে।

স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।

আউটলেটের পুরো ঠিকানা : ১৬৮, সারিনা পয়েন্ট, মালিবাগ বাজার রোড, মালিবাগ, ঢাকা।

এআর

Wordbridge School
Link copied!