• ঢাকা
  • শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশের বাজারে আজ বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬, ১০:১৮ এএম
দেশের বাজারে আজ বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে নতুন দামে স্বর্ণ বিক্রি অব্যাহত রয়েছে। গত ১ এপ্রিল ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আজ শনিবারও অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী—

২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং
সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা

জানা গেছে, সোনার নির্ধারিত মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ দফা দাম বৃদ্ধি এবং ২১ দফা হ্রাস করা হয়েছে, যা বাজারের অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে।

এম

Wordbridge School
Link copied!