• ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৬ মাসের ৯৬ শতাংশ মুনাফা বেড়েছে রহিম টেক্সটাইলের


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ১৫, ২০২৫, ০৬:৪৯ পিএম
৬ মাসের ৯৬ শতাংশ মুনাফা বেড়েছে রহিম টেক্সটাইলের

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি রহিম টেক্সটাইলের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৯৬ শতাংশ মুনাফা বেড়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রহিম টেক্সটাইলের চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৪৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২৫ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.২৪ টাকা বা ৯৬ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৩ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.১৫ টাকা বা ১১৫ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫.৩২ টাকায়।

এএইচ/আইএ

Link copied!