• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ম্যারিকোর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২৬, ১১:১৩ এএম
তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ম্যারিকোর

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫ – ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ টাকা ৫৭ পয়সা। গত বছর একই সময়ে ৪৪ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা নয় মাসে (এপ্রিল,২৫-ডিসেম্বর,২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫৮ টাকা ০৯ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ১৪৫ টাকা ৬৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২  টাকা ২২ পয়সা।

এসআই

Link copied!