ছবি: নিজস্ব
ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংকের পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: সানাউল্লাহ সাহিদ এবং খন্দকার শাকিব আহমেদ ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত বুধবার (২৮ জানুয়ারি) ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান মো: সানাউল্লাহ সাহিদ ১৯৬৩ সালে ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্যে স্নাতক সম্মান ডিগ্রী লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। সানাউল্লাহ সাহিদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান। তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান। তাছাড়া তিনি ইলেকট্রা কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রা মোবাইল লিমিটেড, ইলেকট্রা হোল্ডিং লিমিটেড এবং ইলেক্ট্রা ইন্ডস্ট্রিজ লিমিটেডের পরিচালক।
এছাড়াও তিনি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, ইলেক্ট্রা মোবাইল, ইলেক্ট্রা ফার্নিচার, কাশমীর ক্যামিক্যাল কোম্পানি, সাজাওয়া ব্রাদার্স এবং জলসিঁড়ি ডেইরী ফার্ম এন্ড ফিশারীর একজন পার্টনার। ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ততার কারণে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
নবনির্বাচিত নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ১৯৭৫ সালে ঢাকা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। খন্দকার শাকিব আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার এবং পরিচালক। খন্দকার শাকিব আহমেদ ওউন দ্যা ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড, ওউন দ্যা ওয়ার্ল্ড হজ্জ এন্ড উমরাহ লিমিটেড এবং ইনটেক লিমিটেডের চেয়ারম্যান।
তাছাড়া তিনি আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক এবং শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের স্পন্সর। তিনি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের একজন শেয়ারহোল্ডার এবং ইনোভিউ আইটি এর অংশীদার। তিন দশকের অধিক সময় যাবৎ তিনি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। শাকিব আহমেদ তার মেধা, পরিশ্রম এবং সু-বিশাল ব্যক্তিত্বের কারণে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রেও সমধিক পরিচিত।
খন্দকার শাকিব আহমেদ ইস্টার্ন ইউনির্ভাসিটি এবং আল আযহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের গভর্নিং বডির একজন সম্মানিত সদস্য। তিনি হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের একজন পরিচালক। তাছাড়া তিনি মিজবাহুল উলুম মডেল মাদ্রাসার (পাঁচদোনা, নরসিংদী) পরিচালনার সাথে সম্পৃক্ত। খন্দকার শাকিব আহমেদ বনানী রোটারী ক্লাবের একজন সম্মানিত সদস্য। ব্যবসা-বাণিজ্যের সাথে তার দৃঢ় সম্পৃক্ততার জন্য তিনি বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণ করেন।
পিএস







































