দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ হিসেবে রাত ৮টার মধ্যে সব দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আন্তর্জাতিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের সাশ্রয়ী উদ্যোগকে সমর্থন জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনটির নেতারা জানান, ঢাকাসহ সারাদেশে দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিংমলগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে চাপ কমানো এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।
তবে জনসাধারণের প্রয়োজনীয়তা বিবেচনায় কিছু প্রতিষ্ঠানকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসি এবং জরুরি সেবাসংশ্লিষ্ট দোকান ও কাঁচাবাজার অন্তর্ভুক্ত রয়েছে।
এম







































